Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাসিনা-রেহানা দেশের ১১ বছরের বাজেট লুট করেছে: আবুল খায়ের

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম

হাসিনা-রেহানা দেশের ১১ বছরের বাজেট লুট করেছে: আবুল খায়ের

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে আয়োজিত বিএনপির জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

Advertisement

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, গত ১৮ বছরে বাংলাদেশে এক ‘কালো অধ্যায়’ রচিত হয়েছে। এর মধ্যে হাসিনা ও তার বোন রেহানা ১১ বছরের বাজেট লুটপাট করেছেন। এই লুটপাটের সঙ্গে তাদের সন্তান, এমপি-মন্ত্রী ও নেতারাও জড়িত।

বুধবার (২৯ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে আয়োজিত বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে।

আবুল খায়ের বলেন, হাসিনা ঘোষণা দিয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এরপর আবার নির্ধারণ করবে কত বছর ক্ষমতায় থাকবে। কিন্তু সেই সুযোগ সে পায়নি। সময়মতো এদেশের মানুষ হাসিনাকে বিদায় করেছে। 

তিনি আরও বলেন, বাংলার মানুষের রক্ত কখনো বৃথা যায়নি। ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত যদি লক্ষ্য করি, রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। জনগণের স্বার্থে যারা কথা বলেছেন, আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়েছেন— তাদের ত্যাগ বৃথা যায়নি। হাসিনা ও তার দোসরদের বিচার এদেশে প্রচলিত আইনে হবে। 

আরও পড়ুন
রাজধানীতে আজ কোথায় কী

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে দেশে একটি নির্বাচন হবে। দীর্ঘদিন ধরে আমরা যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেছি— সেই নির্বাচনের জন্যই খালেদা জিয়া জনগণকে নিয়ে আন্দোলন করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ। প্রধান বক্তা ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, এডভোকেট খায়ের আলম, বিএনপি নেতা গাজী মোস্তফা কামাল, ইমাম হোসেন গাজী, আরিফ মাহমুদ কবির ও শামীম গাজী প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা ‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসী স্বপ্নের মাঠ পেল বাবুপুর

স্বপ্নের মাঠ পেল বাবুপুর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম