Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শপথের পর ছেড়ে দেওয়া হলো চোরকে

Advertisement

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

শপথের পর ছেড়ে দেওয়া হলো চোরকে

Advertisement

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরকে শপথ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে বাবু মেলকার নামের এক ব্যক্তি বেহেরপাড়া এলাকায় চুরি করতে গেলে তাকে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। 

তিনি ওই গ্রামের আব্দুল মেলকারের ছেলে। পরে জীবনে আর চুরি করবে না- এমন শপথ বাক্য পাঠ করিয়ে তাকে ছেড়ে দেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা আলামিন জানান- উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চরাঞ্চলে চুরির ঘটনা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিনিয়ত গরু, ছাগল, মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। এতে জনগণের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। 

চর দিঘীরপাড়, শিলই চর, বেহেরপাড়া, চর বানিয়াল ও রাজাবাড়ি চরসহ আশপাশের গ্রামগুলোতে গত কয়েক মাসে একের পর এক চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির সঙ্গে বাবু মেলকার (২৮) নামের এক ব্যক্তি জড়িত। একাধিকবার তাকে চুরির সময় হাতে-নাতে ধরলেও রহস্যজনকভাবে কিছু সময়ের মধ্যেই আবার ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ  মো. সাইফুল ইসলাম জানান, চরাঞ্চল হওয়ায় ওখানে পুলিশ ঠিকমতো যেতে পারে না। তবে আমরা খুব শীঘ্রই সেখানে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করব এবং নিয়মিত টহল দেওয়ার উদ্যোগ নিচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতা রহিম কারাগারে

আ.লীগ নেতা রহিম কারাগারে

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম