Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে ও চাঁদাবাজি মামলায় গ্রেফতারকৃত যুবলীগ নেতা মোহাম্মদ সিদ্দিক সরদার (৪৮)। ছবি: যুগান্তর

Advertisement

সন্ত্রাস বিরোধী আইনে ও চাঁদাবাজি মামলায় মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ সিদ্দিক সরদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক সরদার উপজেলার এনায়েতনগর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য। 

রোববার (১০ নভেম্বর) রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই উপজেলার এনায়েত নগর এলাকার মাঝের কান্দি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে যুবলীগ নেতা সিদ্দিক সরদার গা ঢাকা দিয়েছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, সিদ্দিক সরদারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কালকিনি থানায় পূর্বের চাঁদাবাজির মামলা রয়েছে। রোববার রাতে তাকে আটক করা হয়।

Advertisement

গ্রেফতার চাঁদাবাজি যুবলীগ

Advertisement

আরও পড়ুন

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম