Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইয়াবাসহ ছাত্রদল নেতা রফিক ও যুবদল নেতা আলমগীর গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

ইয়াবাসহ ছাত্রদল নেতা রফিক ও যুবদল নেতা আলমগীর গ্রেফতার

Advertisement

ইয়াবা বিক্রি করতে গিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও একই উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়ারহাট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি মুজিবুর রহমান। গ্রেফতারের পর তাদের মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়। জামিন আবেদন করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গ্রেফতারকৃত মো. রফিকুল ইসলাম (২৮) নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং মো. আলমগীর হোসেন একই উপজেলার শিকারীপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। তাদের কাছ থেকে ১৫টি নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর হরিরামপুর উপজেলার নয়ারহাট বাজারের জনৈক নকমুদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তিরা অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। মো. রফিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর আসামি মো. আলমগীর হোসেনের ট্রাউজারের পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে হরিরামপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নবাবগঞ্জে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থার আশ্বাস ইউএনওর

নবাবগঞ্জে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থার আশ্বাস ইউএনওর

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টাকে স্মরণ করলেন নবাবগঞ্জবাসী

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টাকে স্মরণ করলেন নবাবগঞ্জবাসী

দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী, স্ত্রীসহ বাড়ির মালিক গ্রেফতার

দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী, স্ত্রীসহ বাড়ির মালিক গ্রেফতার

নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাঠমিস্ত্রি, গ্রেফতার ২

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাঠমিস্ত্রি, গ্রেফতার ২

এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

আরও পড়ুন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

প্রবাসীর ২৫ লাখ টাকা ছিনতাই ‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম