Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ওসি সাহেব আপনার গিফট বুঝে নিন’

Advertisement

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

‘ওসি সাহেব আপনার গিফট বুঝে নিন’

প্রতীকী ছবি: যুগান্তর

Advertisement

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেলকে (২৭) চট্টগ্রামের পটিয়া থানার ওসির হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা গোলাম মওলা মাশরাফ। এ সময় ওসিকে তিনি বলেন- ‘ওসি সাহেব আপনার গিফট বুঝে নিন।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাদামতলা এলাকা থেকে নুরুল ইসলাম রুবেল নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেন মাশরাফ ও তার সঙ্গীরা।

রুবেল পটিয়া পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড কাগজীপাড়ার বাসিন্দা নূর নবীর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ছাত্রলীগের হয়ে নাশকতার পরিকল্পনা ও দুটি মাদক মামলার অভিযোগ রয়েছে।

দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গোলাম মওলা মাশরাফ বলেন, লকডাউনকে কেন্দ্র করে রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের একটি নাশকতার পরিকল্পনা ছিল। আমরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি।

চট্টগ্রামের পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, ওই ছাত্রলীগ নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

আরও পড়ুন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম