Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আসিফ আকবরের বক্তব্য প্রত্যাহার দাবি চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

আসিফ আকবরের বক্তব্য প্রত্যাহার দাবি চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির

Advertisement

ফুটবল খেলোয়াড়দের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের বিদ্বেষী ও বিভেদ সৃষ্টিকারী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি।

শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা আসিফ আকবরের কুরুচিপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহারসহ নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

এতে চট্টগ্রামের বিভিন্ন ফুটবল একাডেমির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ক্রীড়ামোদী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসিফ আকবর উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রিকেট ও ফুটবলারদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন। এ কারণেই তিনি ফুটবল খেলোয়াড়দের নিয়ে অবমাননাকর এবং খেলার মাঠ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখেন- মো. রফিক আহম্মদ, আসকর বাবু, কিশোর দত্ত মানু, কাজী মিজানুর রহমান মিজান, অঞ্জন চক্রবর্তী, তবদিল হোসেন আবুল, নজরুল বাবু, ফারুক খান, হায়দার কবির প্রিন্স, একরাম আবছার, আব্দুল হান্নান মিরন, মো. ইয়াকুব, মো. আমজাদ, মো. শরীফ টুটুল, চেনামং রাখাইন, মো. জহির উদ্দিন, মো. ইব্রাহীম ও বিভিন্ন ফুটবল একাডেমির নেতারা।

এর আগে রোববার বিসিবি কনফারেন্সে অংশ নিয়ে আসিফ আকবর বলেন, ‘ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না। কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে। প্রত্যেক জেলায় স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও দখল করে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই। কারণ ক্রিকেট একটা আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়ম-কানুন আছে। সিনিয়র যারা আছেন, বোর্ড পরিচালক দ্রুত বসেন। আমরা তো মারামারি করতে যাব না। প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে আমাদের খেলতে হবে, আমাদের বাচ্চারা খেলবে।’

এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। সাবেক ফুটবলাররা তার বিরুদ্ধে তীব্র মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

আরও পড়ুন

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম