Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আসা গমের চালান মোংলায় খালাস শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্র থেকে আসা গমের চালান মোংলায় খালাস শুরু

আমেরিকা থেকে সরকারের আমদানি করা গম নিয়ে মোংলা বন্দরে এসেছে জাহাজ ‘এমভি উইকো টাটি’। ছবি: সংগৃহীত

Advertisement

আমেরিকা থেকে সরকারের আমদানি করা গম নিয়ে মোংলা বন্দরে এসেছে জাহাজ ‘এমভি উইকো টাটি’। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। গমের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হয়।

খাদ্য অধিদপ্তরের মোংলা বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজটি শুক্রবার বিকেলে ফেয়ারওয়েতে ভেড়ে। পরে খাদ্যশস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় গমের গুণগতমান বজায় থাকায় খালাসের অনুমতি দেওয়া হয়।

তিনি জানান, রোববার সকাল থেকে জাহাজ থেকে গম খালাসের কাজ চলছে। মোট গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে এবং বাকি অংশ খুলনা, বরিশাল ও রাজশাহীতে পাঠানো হবে। উইকো টাটি বড় আকারের জাহাজ হওয়ায় এর গভীরতা বেশি এবং গমের পরিমাণও বেশি। তাই জাহাজটি ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে। 

তিনি আরও জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে উইকো টাটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে, সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলায় পৌঁছাত।

মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা-বাংলাদেশ জি-টু-জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে ২৫ অক্টোবর দেশে পৌঁছেছে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং দ্বিতীয় চালানে ৩ নভেম্বর এসেছে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। ১৪ নভেম্বর আসা এই চালানটি তৃতীয়। তিনটি চালানে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যন্ত্রাংশের নামে খণ্ডিত বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা, মোংলায় এআইয়ে শনাক্ত

যন্ত্রাংশের নামে খণ্ডিত বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা, মোংলায় এআইয়ে শনাক্ত

দীর্ঘ প্রতীক্ষার পর মোংলা নদীতে ২৪ ঘণ্টার সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর মোংলা নদীতে ২৪ ঘণ্টার সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু

মোংলা বন্দরে চাকরির সুযোগ

মোংলা বন্দরে চাকরির সুযোগ

আরও পড়ুন

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম