Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বলেছেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাণিজ্য ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দলীয় নেতাকর্মীদেরও এসব অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেন তিনি। কেউ চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরগুনার পাথরঘাটা ও বরগুনা সদর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত বরইতলা সেতুর নির্মাণকাজ খুব শিগগিরই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এমপি। তিনি জানান, সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের যাতায়াত ও নদী পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী লাঘব হবে।

সভায় চিফ হুইপ বলেন, বরিশাল অঞ্চলে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রথম উপজেলা হিসেবে পাথরঘাটাকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া পাথরঘাটার কাকচিঁড়া থেকে হরিণঘাটা পর্যন্ত নদীভাঙন রোধে ১৭ হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

সভায় পাথরঘাটা পৌরসভার উন্নয়ন ও সম্প্রসারণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বঙ্গোপসাগর উপকূলে অবৈধ কাঠবডি ও ট্রলিংসংক্রান্ত কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এসব বেআইনি তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন চিফ হুইপ।

মতবিনিময় সভা শেষে গভীর সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আটটি মন্দিরে সরকারি চালের ডিও লেটার হস্তান্তর করেন তিনি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

আরও পড়ুন

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম