Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালী-৫

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে: ফখরুল ইসলাম

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে: ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, সবাই ছিলেন যোগ্য। তবে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি চাই—আপনারা আমাকে নয়, তারেক রহমানের ধানের শীষকে আপনারা ভোট দিন।

নির্বাচনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গঠনের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কারও বাসায় মাছ-মাংস বা দই দিতে হবে না। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে, আমার কাছে দেখা করতে কোনো মামা-খালুর দরকার পড়বে না। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি হিসেবে আবার প্রতিষ্ঠিত করুন।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

আরও পড়ুন

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম