Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কায়সার কামালের মানবিক উদ্যোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কায়সার কামালের মানবিক উদ্যোগ

স্বামী-সন্তানহারা অসহায় বৃদ্ধ মানবেতর জীবনযাপন করছিলেন। সংগৃহীত ছবি

Advertisement

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামের ৭৭ বছর বয়সী বিমলা হাজং—স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধ নারী। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। 

ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালা এবং বৃষ্টি-ঝড়ে যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে থাকা ছোট্ট সেই কুঁড়েঘরই ছিল তার শেষ আশ্রয়। পরবর্তীতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে।

আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নতুন একটি ঘর নির্মানের উদ্যোগ নেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সেই ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজং-এর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে

জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর মাধ্যমে কয়েকদিন আগে তার দুর্বিষহ জীবনযাপনের খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে বিমলা হাজং-এর জন্য একটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।

স্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং প্রথমবারের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে, এবং স্থানীয়ভাবে এটি প্রশংসার দাবিদার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা আমাদের জন্য বড় আনন্দের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, ১ লাখ ৩৫ হাজারে বিক্রি

ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, ১ লাখ ৩৫ হাজারে বিক্রি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম