Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, ২ ঘণ্টা পর স্বাভাবিক

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, ২ ঘণ্টা পর স্বাভাবিক

গাছ ফেলে সড়ক অবরোধ। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কামালদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এর আগে মহাসড়কের গোপালপুর ও মেলকাইসহ প্রায় ৮ স্থানে ১২টি মোটা গাছ ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্রিজ ও কামালদি ব্রিজের মাঝামাঝি একটি স্থানে গাছ কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রী ও চালকদের। পরে রাজৈর উপজেলার টেকেরহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। রাজৈর থানা ও মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছ সরিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এ ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে টেকেরহাট পোর্ট স্থল কাম-নদী ফায়ার স্টেশনের লিডার মো. ইসমাইল হোসেন জানান, আমরা খবর পেয়ে ভোর ৫টা ১৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে সড়কের উপর থেকে গাছটি সরাতে সক্ষম হই। পরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। গাছটি মহাসড়কের পাশ থেকে কেটে সড়কের ওপরে ফেলা হয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন জানান, ভোরের দিকে মহাসড়কে গাছ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ঠাঁই দেওয়ার কেউ নাই, বিএনপি চাইলে তাদের সঙ্গে কাজ করব

অব্যাহতি নেওয়া আ.লীগ নেতারা ঠাঁই দেওয়ার কেউ নাই, বিএনপি চাইলে তাদের সঙ্গে কাজ করব

মাদারীপুরে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৮

মাদারীপুরে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৮

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, দুই কর্মকর্তা কারাগারে

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, দুই কর্মকর্তা কারাগারে

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, অতঃপর...

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, অতঃপর...

মাদারীপুরে আবারও সংঘর্ষ, নিহত ১

মাদারীপুরে আবারও সংঘর্ষ, নিহত ১

আরও পড়ুন

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

নারিকেলের বাজারে আগুন

নারিকেলের বাজারে আগুন

রূপপুরে প্রথমবারের মতো বাস্তবায়ন হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম

রূপপুরে প্রথমবারের মতো বাস্তবায়ন হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম

‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল’

‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম