Logo
Logo
×

Advertisement

বিএনপি

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

ছবি: যুগান্তর

Advertisement

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সরকারি চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার মাধবপুর উপজেলার ১১৯টি পূজামণ্ডপের জন্য মোট ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল এসব তথ্য জানিয়েছেন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাদের সঙ্গে বরাদ্দের বিষয়টি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন কাজ করছে।

এমপি ফয়সল আরও বলেন, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, স্বপন রায় অঞ্জন বনিক, বিএনপির  উপজেলা সভাপতি সামসুল ইসলাম কামা কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর  বিএনপির সভাপতি গোলাপ কাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,  যুবদলের আহ্বায়ক কবির খান চৌধুরী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ

পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

রেমা-কালেঙ্গার গহিন বনে ‘দৈত্য’ কাঠবিড়ালি, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

রেমা-কালেঙ্গার গহিন বনে ‘দৈত্য’ কাঠবিড়ালি, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

আরও পড়ুন

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী

গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম