Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ এএম

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

বিজিবির হেফাজতে জব্দ করা ভারতীয় জিরা ও ট্রাক। ছবি: সংগৃহীত

Advertisement

হবিগঞ্জের মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক দাম ১ কোটি ১৩ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকে ঢাকায় পাচার হবে, এমন তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

একপর্যায়ে চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখেই পালিয়ে যান চালক। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল বিল অব এন্ট্রি ও চালানপত্র তৈরির মাধ্যমে ভারতীয় জিরাগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা জিরার আনুমানিক দাম ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির দাম ৫০ লাখ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে দল দায় নেবে না: এমপি ফয়সল

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে দল দায় নেবে না: এমপি ফয়সল

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও পড়ুন

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

রংপুর টাউন হল সার্ধশতবর্ষী স্মারক ধুঁকছে অবহেলায়

সার্ধশতবর্ষী স্মারক ধুঁকছে অবহেলায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম