Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: আবু সাঈদ চাঁদ

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ থাকার কারণে পরিবর্তন এসেছে। তাই দেশের মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর চরে বিএনপির তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করি,তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। 

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই তারুণ্যের সমাবেশের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপির নেতা সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম, মখলেচুর রহমান, সুরুজ্জামান, আবদুস সালাম, শফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুছা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম