Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। ছবি: সংগৃহীত

Advertisement

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোর থেকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

এলাকাবাসী জানান, সকাল হলেও কুয়াশার কারণে সড়ক দেখতে না পাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। এদিকে, ঠান্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে।

যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। কী করব, কাম করি তো খাওয়া লাগবে।

উপজেলার পৌর শহরের বাসিন্দারা বলেন, ঠান্ডায় বাড়িত থাকি বের হইছি, ভাড়া নাই। লোকজন বাইরে বের হবার না পারলে ভাড়া হইবে কী করি? সংসার কীভাবে চলবে চিন্তায় আছি। 

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি আরও বাড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মাকে খুন করা সেই ছেলে আটক

মাকে খুন করা সেই ছেলে আটক

শীতের আগমনী বার্তা, যে জেলায় তাপমাত্রা সবচেয়ে কম

শীতের আগমনী বার্তা, যে জেলায় তাপমাত্রা সবচেয়ে কম

সাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম