Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচনে জামায়াত একটি আসনও পাবে না: হেফাজত আমির

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

নির্বাচনে জামায়াত একটি আসনও পাবে না: হেফাজত আমির

ফরিদপুরে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। সংগৃহীত ছবি

Advertisement

জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলে একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আদর্শের সমালোচনা করে হেফাজত আমির বলেন, ‘আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না। 


বক্তব্যে ৮ ইসলামী দলের নির্বাচনী সমঝোতার কড়া সমালোচনা করে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও অনেকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম