Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেই ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ এএম

সেই ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেফতার

নূর ছালাম

Advertisement

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা রয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নুরবাগ এলাকা থেকে ৮টি মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেফতার করে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি নূর ছালাম। তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। স্থানীয়দের অভিযোগ, নূর ছালাম ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

৩৫৭ কর্মকর্তার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর

৩৫৭ কর্মকর্তার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর

মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ

মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ

দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

আরও পড়ুন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম