Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনায় এনসিপি নেতাকে গুলি, যা জানাল পুলিশ

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

খুলনায় এনসিপি নেতাকে গুলি, যা জানাল পুলিশ

মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রকাশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। 

এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন- গুলি তার কানে লেগেছে। তবে অবস্থা আশঙ্কাজনক নয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তির ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটিস্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও জানান ওসি।

এর আগে দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। 

পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

‘গুলির জবাব হবে গুলিতে’

‘গুলির জবাব হবে গুলিতে’

আরও পড়ুন

মাদক কারবারি থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মাদক কারবারি থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পাখির উড়াউড়ি ও কোলাহলে মুখরিত চলনবিল

পাখির উড়াউড়ি ও কোলাহলে মুখরিত চলনবিল

রাঙামাটিতে বিভিন্ন অভিযোগে আটক ৮, গুলিসহ পিস্তল উদ্ধার

রাঙামাটিতে বিভিন্ন অভিযোগে আটক ৮, গুলিসহ পিস্তল উদ্ধার

ঘরের খাটের উপর পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ, দলিল নগদ টাকা স্বর্ণালংকার লুট

ঘরের খাটের উপর পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ, দলিল নগদ টাকা স্বর্ণালংকার লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম