Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গণতান্ত্রিক অধিকার আদায়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার তারেক রহমান: নাছির

Advertisement

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম

গণতান্ত্রিক অধিকার আদায়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার তারেক রহমান: নাছির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত

Advertisement

গত ১৫ বছরের ফ্যাসিবাদ থেকে দেশের মানুষের গণতন্ত্রিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোচ্চার ভূমিকা রেখে আসছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈকত সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের আয়োজন করে সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদল।

নাছির উদ্দিন বলেন, তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

তিনি বলেন, শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, ভিন্ন রাজনৈতিক মতের মানুষ এবং সাধারণ জনগণও মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। ঢাকায় বিপুলসংখ্যক মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওসমান হাদির প্রসঙ্গ টেনে নাছির বলেন, ওসমান হাদির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বিশ্বাস করতেন, গণতন্ত্র চর্চার মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়। তার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ছাত্রদল নেতা। তিনি বলেন, ওসমান হাদি জীবিত থাকাকালে গণমাধ্যমের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অথচ বর্তমানে একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে গণমাধ্যমের ওপর হামলা চালাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে নাছির উদ্দিন নাছির বলেন, একটি পক্ষ শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেও বাস্তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক ব্যক্তি পালন করছেন। প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারীও গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, তাহলে শুধু একজনের পদত্যাগ কেন চাওয়া হচ্ছে—এই প্রশ্নের জবাব জাতি জানতে চায়।

খেলায় ‘তারুণ্যের সুবর্ণচর’ ও ‘অদম্য সদর’ নামে দুটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ‘তারুণ্যের সুবর্ণচর’ দল জয় লাভ করে। খেলাকে কেন্দ্র করে মাঠে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম