Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক এমপি লতিফুর রহমান

আ.লীগ থেকে জামায়াতে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

আ.লীগ থেকে জামায়াতে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের

Advertisement

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি লতিফুর রহমান বলেছেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তাদের দায়-দায়িত্ব আমরা নেব। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই আমরা দেখব। একই সঙ্গে তিনি বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় গ্রামে এক উঠান বৈঠকে জামায়াতের নেতা এই আহ্বান জানান। তার ওই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য এবং জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির।

অধ্যাপক লতিফুর রহমান ওই বৈঠকে বলেন, আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়-দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানায়- যেকোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব নেব। জামায়াতে ইসলামীকে সে আইগল্যা জামাতি (আগের জামায়াত) মনে করিয়েন না। এখন শক্তিশালী জামায়াত।

লতিফুর রহমান বলেন, নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে-হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমান ছাড়া কোনো নেতার কাছে মানুষেরা যায় না। কি, কথা ঠিক না? এ সময় কয়েকজন ‘ঠিক ঠিক’ বলেন।

লতিফুর বলতে থাকেন, এজন্য যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাছারি-থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমরা বিএনপির লোকদের দাওয়াত দিচ্ছি। আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি।

আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেওয়া একজনের উদাহরণ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, আমার ছোট ভাই দুলাল আওয়ামী লীগের লোক ছিল, আজকে জামায়াতে ইসলামীর লোক হয়েছে। অপরাধ করেছে? কী বলেন, অপরাধ করেছে? বরং উনি বেঁচে গেছেন জাহান্নামের আগুন থেকে। আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে। আমি একাত্তরের শহীদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য ৬৯ থেকে ৭৫ পর্যন্ত কাজ করেছি। আমি ১৯৭৬ সালে মুসলমান হয়েছি, আমাকে মুসলমান বানাইছে ইসলামী ছাত্রশিবির।

লতিফুর বলেন, আমি ইসলামী ছাত্রশিবিরের কাছে ঋণী। আমাকে কুরআন শিখিয়েছে। নামাজ শিখিয়েছে। মুসলমানের কায়দা শিখিয়েছে। আইনকানুন শিখিয়েছে। ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছে। আর আজকে কী? যারা আওয়ামী লীগ করত, জামায়াতে আইসছে (আসছে), ওরঘে (ওদের) বাড়ি পুলিশ পাঠাচ্ছে। আমি এখান থেকেই বলে দিলাম ডিবি পুলিশকে- এভাবে ডিস্টার্ব করবেন না।

বৈঠক থেকে বিএনপির উদ্দেশে জামায়াত নেতা বলেন, আপনারা এত বেহুঁশ হয়ে কথা বলছেন কেন? আপনারা আমাদের রগ কাটা পার্টি বলছেন কেন? কেন এগুলা কথা বলছেন? মানুষের যখন বলার কিছু থাকে না, তখন আবোল-তাবোল কথা বলে, তাই না? একটা কথা আছে, রাইগল্যা তো হাইরল্যা। এই কথা আর বলিও না। এইগলা জনগণ আর খাচ্ছে না। নতুন কথা নিয়ে আসেন। কী করেছেন, আগামীতে কী করবেন- এই বক্তব্য নিয়ে আসেন।

লতিফুর বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটা পরিবর্তন হচ্ছে, আপনারা দোয়া করেন। আগামী দিনে পরিবর্তন হচ্ছে। আমরা চেয়েছিলাম, আলেমরা ঐক্যবদ্ধ হবে। আলেম-ইসলামের নামে যত দল আছে, ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে বিএনপির দুইজন মন্ত্রী জামায়াতে ইসলামের সাথে এখন। নাম হলো মেজর আকতার এবং কর্নেল অলি আহমদ। তাহলে ওরাকে বলেন, জামায়াতে আইলো কেন ওরা। ওরা বুঝতে পেরেছে, এখানে থেকে লাভ হবে না।

আওয়ামী লীগ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে লতিফুর রহমান গণমাধ্যমকে বলেন, না উগলা বলিনি। আমি বলেছি, দল-মত নির্বিশেষে ইসলামের পথে আপনারা আসেন। হিন্দু ভাইয়েরা, আওয়ামী লীগ ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, সব আসেন। এভাবে বলেছি। আমি বলেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ- যা আছে সব। আপনারা আল্লাহর আইন কায়েমের পথে আসেন। এতটুকুই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

চোরাই গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১

চোরাই গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম