Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালকাঠিতে সেজদারত মুসল্লির মৃত্যু

Advertisement

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

ঝালকাঠিতে সেজদারত মুসল্লির মৃত্যু

ছবি: যুগান্তর

Advertisement

ঝালকাঠির নলছিটিতে এশার নামাজের সময় সেজদারত আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কুমারখালি বাজার মসজিদে এ ঘটনা ঘটে। 

মৃত আবুল হোসেন তালুকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।

আবুল হোসেন শনিবার রাতে কুমারখালি বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে সেজদার মধ্যে হঠাৎ নিথর হয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে না উঠতে দেখে এবং সাড়া না পেয়ে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন আব্দুল মন্নান। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশে কুমারখালি বাজারে যান তিনি। এরপর এশার নামাজ পড়তে গিয়ে মসজিদে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, আল্লাহ যেভাবে তাকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়া থেকে বিদায় হয়েছে। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ একজন মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৭ ঘণ্টা পর শিক্ষকের রহস্যজনক মৃত্যু

আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৭ ঘণ্টা পর শিক্ষকের রহস্যজনক মৃত্যু

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

আরও পড়ুন

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম