Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাকা ছিনিয়ে নিতে হত্যা করা হয় খোকন দাসকে: ব্যাব

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম

টাকা ছিনিয়ে নিতে হত্যা করা হয় খোকন দাসকে: ব্যাব

Advertisement

শরীয়তপুরের ডামুড্যায় আলোচিত পল্লি চিকিৎসক ও বিকাশ এজেন্ট খোকন দাসকে ছুরিকাঘাত শেষে শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে ব্যাব। টাকা ছিনিয়ে নিতেই অভিযুক্তরা খোকন দাসকে হত্যা করে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্যাব।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর ব্যাব-৮ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ব্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন।

এর আগে শনিবার মধ্যরাতে তাদের কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শরিয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) ও একই এলাকার সামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

ব্যাব জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আহত করা হয় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাসকে। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। পরবর্তীতে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে সোহাগ খান, রাব্বি  মোল্লা ও পলাশ সরদারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পরই গা-ঢাকা দেন অভিযুক্তরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করেন ব্যাবের সদস্যরা।

ব্যাব-৮ এর অধিনায়ক শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম