Logo
Logo
×
   

সারাদেশ

আ. লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

আ. লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. তাজুল ইসলাম। ছবি: যুগান্তর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জানুযারি) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. তাজুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহেদ উদ্দিন বলেন, গ্রেফতার তাজুলের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। 

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .