খোকন দাস হত্যায় ৩ আসামি রিমান্ডে
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেফতার তিন আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার গ্রেফতার ব্যক্তিদের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন মল্লিক গ্রেফতার হওয়া সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শরীয়তপুর আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন মুন্সী বলেন, ডামুড্যার ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার তিন আসামিকে রোববার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডামুড্যা থানায় নেওয়া হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, আসামিদের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আজ ও আগামীকাল তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর তাদের আবার আদালতে নেওয়া হবে।
উল্লেখ্য, খোকন চন্দ্র দাস শরীয়তপুরের ডামুড্যা উপজেলার তিলই গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। তিলই বাজারে তার ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকান ছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও তার গায়ে পেট্রল জাতীয় তরল পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
