Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক, আহত ৪

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ এএম

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক, আহত ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন।

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়ের ১০ পাইপ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণের পিতার নাম মো. ফারুক। তারা ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে দুজন নিহতের বন্ধু, হাবিব ও বিজয়।

শরিফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একজন ঘটনাস্থলে মারা যান এবং কয়েকজন আহত হন। নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন এবং অপর পাশ থেকে এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে ফিরছিলেন, তখন মুখোমুখি সংঘর্ষ হয়।        

মিল্টন নামের এক দোকানদার জানান, যে ছেলেটি মারা গেছে, সে খুব দ্রুত গতিতে আসছিল এবং তার পেছনে আরেক বন্ধুও দ্রুত আসছিল। নিহত ছেলেটির অতিরিক্ত গতির কারণে হয়তো বাইক নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান বলেন, আমরা নিহতের বাড়ির সামনে আছি। আহতদের নাম ঠিকানা এখনও পাইনি। মোটরসাইকেল দুটি আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়ির দম্পতির খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

আরও পড়ুন

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম