Logo
Logo
×

সারাদেশ

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের ওরস শুরু কাল

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের ওরস শুরু কাল

হযরত মাওলানা শাহ্সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দি মুজাদ্দেদীর (কু. ছে. আ.) ওরস শরিফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে শুরু হচ্ছে শনিবার। চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

শুক্রবার দুপুরে আটরশি দরবার শরিফে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দরবার শরিফের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- মো. কামরুল হুদা, দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান, শহিদুল ইসলাম শাহীন।

চার দিনের ওরস উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে জাকের মঞ্জিল। দেশ-বিদেশ থেকে আগতদের জন্য ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে। পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য  প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, মসজিদসহ সব স্থাপনায় নতুন করে রঙের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি- সব মিলিয়ে অপরূপ এক সাজে সজ্জিত বিশ্ব জাকের মঞ্জিল।

গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মূল এলাকার বাইরে বিশাল পার্কিং স্থাপন করা হয়েছে।

বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতি বছরের মতো আগত আশেকান জাকেরান ওরসের দিনগুলোতে দরবার শরিফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগিতে রত থেকে, দয়াল নবী-রাসুলে করিম (সা.), তদিয় সহাবায়ে-কেরাম, আহলে-বায়াত, তরিকার ইমাম মুজাদ্দেদ আলফেসানি (রা.), খাজা এনায়েতপুরীসহ (কু. ছে. আ/.) সব নবী-রাসুল, অলি-আউলিয়াদের পাক আত্মাসহ সব ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মায় সওয়াব রেসারি করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ করে সব ধরনের বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করা হবে এই ওরসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম