Logo
Logo
×

Advertisement

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে

বিএনপি আয়োজিত রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ছোট ভাইবোনেরা জীবন দিয়ে গণতন্ত্র ফেরত এনেছে, স্বাধীনতা ফেরতে এনেছে। সেই গণতন্ত্র-স্বাধীনতা নষ্ট করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বুধবার বিকালে (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না। কখনো শেখে নাই, কখনো করবে না। কিন্তু যদি কেউ আমার দেশের মাটিতে আঘাত হানে, যদি আমার দেশের গণতন্ত্র, স্বাধীনতা কেউ খর্ব করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগণ তা রুখে দেবে।

তিনি আরও বলেন, আজকের দিনটা আমাদের বিজয়ের দিন, খুশির দিন, আবার দিনটি দুঃখের ও কান্নার দিন। যারা নিহত হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা আহত হয়ে হাসপাতালে ভুগছে তাদেরও স্মরণ করি।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে রিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, হত্যার দাবি পরিবারের

ফরিদপুরে রিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, হত্যার দাবি পরিবারের

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেফতার ১

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেফতার ১

ফমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

ফমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা দেওয়ায় শিক্ষক বরখাস্ত

টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা দেওয়ায় শিক্ষক বরখাস্ত

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল

আরও পড়ুন

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবকাশকালীন ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট

অবকাশকালীন ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম