Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল

Advertisement

ফরিদপুর সদর উপজেলার দুটি পাম্পে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে হোসেন ফিলিং স্টেশনে ‘তেল নাই’ লেখা প্লাকার্ড লাগিয়ে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ অপরাধে হোসেন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) বিকালে ফরিদপুর -খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী কানাইপুর বাজারে হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ না করার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। ওই পাম্পেই ৭০০০ লিটার পেট্রোল, ৬৫০০ লিটার অকটেন ও ১৪৫০০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। 

ভ্রাম্যমাণ আদালত হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তাৎক্ষণিকভাবে ভোক্তাদের জন্য পাম্প চালু করে বাস, ট্রাক, কৃষক, প্রাইভেট কার ও মোটরসাইকেলে প্রয়োজনীয় পেট্রোলিয়াম প্রদান করার ব্যবস্থা করা হয়। এ সময় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ভুল স্বীকার করে প্রার্থনা করে।

প্রশাসন জানায়, একই দিন জেলা সদরের কানাইপুর এলাকায় রয়েল ফিলিং স্টেশন থেকে ভোক্তাদের শুধু ডিজেল বিক্রি করে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। এসময় যাচাই করে দেখা যায়, পাম্পে ৩৫০০ লিটার পেট্রোল, ৩৪০০ লিটার অকটেন ও ১৯০০০ লিটার ডিজেল রয়েছে। এ সময় পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ চালু করে ভোক্তাদের সরবরাহের ব্যবস্থা করা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, দীপ্ত চক্রবর্তী  এবং সাকিব রহমান আকাশ এ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা  করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে রিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, হত্যার দাবি পরিবারের

ফরিদপুরে রিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, হত্যার দাবি পরিবারের

গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেফতার ১

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেফতার ১

ফমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

ফমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা দেওয়ায় শিক্ষক বরখাস্ত

টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা দেওয়ায় শিক্ষক বরখাস্ত

আরও পড়ুন

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম