Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্যানেল চেয়ারম্যানসহ আ.লীগের ৪ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Advertisement

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

প্যানেল চেয়ারম্যানসহ আ.লীগের ৪ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিএনপিতে একযোগে গণযোগদানের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার সব ইউপি সদস্য, মহিলা সদস্যসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় নবাগত নেতাকর্মীরা বিএনপির শরীয়তপুর-৩ আসনের জনপ্রিয় নেতা মিয়াহ নুরুদ্দিন আহমেদ অপুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিপুলসংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করায় গোসাইরহাট ও সামন্তসার ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সামন্তসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব সরদার নুরুদ্দিন অপুকে প্রকাশ্যে সমর্থন জানান। তারা তাদের নেতাকর্মীদের বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান বলেও জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান করতে এ গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আতঙ্ক ছড়াচ্ছে কারা

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম