Logo
Logo
×

সারাদেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মীর মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মীর মৃত্যু

ফাইল ছবি।

ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের বসুন্ধরা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।  তিনি কেরানীগঞ্জের হক ডগ ইয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আহমেদ দেওয়ান কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও এলাকার বাসিন্দা এবং নাসুর উদ্দিন দেওয়ানের ছেলে।  তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।  

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের মেয়ের জামাই পিন্টু জানান, তার শ্বশুর প্রতিদিনের মতো সকালে ডিউটির উদ্দেশ্যে বাসা থেকে বের হন।  পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে এবং ছিনতাইয়ের একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।  এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম