Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধানের শীষ পবিত্র মার্কা বদনাম হতে দেব না: শামা ওবায়েদ

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

ধানের শীষ পবিত্র মার্কা বদনাম হতে দেব না: শামা ওবায়েদ

বক্তব্য রাখছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। ধানের শীষ অত্যন্ত পবিত্র মার্কা। এ মার্কার বদনাম আমি হতে দেব না। সুতরাং আমরা সৎপথে থেকে সৎ উপার্জন করে জীবিকা নির্বাহ করব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সবই সম্ভব।

তিনি বলেন, আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নেব না। আমার বাবার নাম আমি নষ্ট হতে দেব না। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে তিনি এসব কথা বলেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সালথায় এসে জনসভা করে উপজেলা ঘোষণা করেন। এরপর আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ হয়। যে কারণে আজকে আপনারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ পেয়েছেন। তাই আমরা সালথাবাসী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

সাংবাদিকদের শামা ওবায়েদ সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

আরও পড়ুন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম