Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ‘কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্ক’র নির্বাহী পরিচালক আরিফ জামান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Advertisement

বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসন্ন কমনওয়েলথ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। 

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্ক’র নির্বাহী পরিচালক আরিফ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)। সম্মেলনে নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগের স্থান হিসেবে তুলে ধরার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ও কমনওয়েলথ প্রতিনিধির মধ্যকার এ আলোচনায় বাংলাদেশকে নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার দেশ হিসেবে উপস্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বিশ্ববাজারে একটি শক্তিশালী ‘উৎপাদন হাব’ হিসেবে দেশকে গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়। 

বৈঠকে কৃষি ও গ্রামীণ উদ্যোগ জোরদার করা, ব্লু-ইকোনমিতে টেকসই সম্ভাবনার বিকাশ এবং নবায়নযোগ্য জ্বালানি ও ‘সার্কুলার ইকোনমি’ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও তারা মতবিনিময় করেন।

এছাড়া মূল সম্মেলনের পাশাপাশি ‘কমনওয়েলথ উইমেনস ফোরাম’ নিয়েও কথা হয়। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা এবং তাদের সম্ভাবনার বিকাশ ঘটানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কমনওয়েলথের এই ফোরামগুলোকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরা ও যোগাযোগ আরো জোরালো করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে

হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার ত্রিবেদীর সাক্ষাৎ

হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার ত্রিবেদীর সাক্ষাৎ

আরও পড়ুন

এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম