Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কত দিন মিলছে?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কত দিন মিলছে?

Advertisement

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই দিনও ছুটি থাকছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অর্থাৎ দুর্গাপূজার ছুটির সঙ্গে একদিনের অতিরিক্ত ছুটি এবং পরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই পাঁচ দিনের ছুটি তৈরি হচ্ছে।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি, শুরু কবে

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি, শুরু কবে

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

বাড়ল পূজার ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কত দিন?

বাড়ল পূজার ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কত দিন?

আরও পড়ুন

ভ্রমণের স্মৃতি এবার ম্যাপে, যে ওয়েবসাইটে হইচই

ভ্রমণের স্মৃতি এবার ম্যাপে, যে ওয়েবসাইটে হইচই

তথ্যমন্ত্রীর সঙ্গে বৃটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে বৃটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

এলপিজির দাম বৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে: গাজী আতাউর

এলপিজির দাম বৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে: গাজী আতাউর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম