Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুরের সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধের জেরে ছেলের সঙ্গে দুই প্রতিবেশীর মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

স্থানীয় কয়েকজনের দাবি, মারামারি থামাতে গিয়ে তাকে মারধর করা হয়। তবে পুলিশের দাবি, কোনো আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে। 

লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যায় মোন্তারমোড় বাজারে ডিম খাওয়া নিয়ে লুৎফারের ছেলে মো. লিয়াকত মোল্যার সঙ্গে প্রতিবেশী আলামিন ও মো. শামের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে লুৎফার ঘটনাস্থলে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

তবে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মারামারি থামাতে গেলে লুৎফারকে কিল-ঘুসি মারা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ডিম খাওয়া নিয়ে লুৎফারের ছেলের সঙ্গে দুই যুবকের মারামারি হয়। এ সময় এগিয়ে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে লুৎফারের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এ ঘটনায় কেউ অভিযোগও করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, নেপথ্যে কী

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, নেপথ্যে কী

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

আরও পড়ুন

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, নেপথ্যে কী

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, নেপথ্যে কী

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, এপিএসকে অব্যাহতি

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, এপিএসকে অব্যাহতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম