Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ এএম

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।


শনিবার রাত ১১টায় পূর্ব সস্তাপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ ঘটনা ঘটে। রাতে এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন থানায় অভিযোগ করেছেন।

এদিকে হামলার খবর পেয়ে রাতেই বিএনপি ও শরীক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের অনুরোধ করেন।


অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে কুতুবআইলের রবিন ওরফে পিস্তল রবিন, মিঠু, রবিনের ভায়রা খান, কিস্তি ওয়াসিম, বাপ্পি, রোহান, সোহেল ও মুন্না সহ ১৮/২০ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী শনিবার রাত ১১টায় তাদের তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালিয়ে দরজা ভেঙ্গে চেয়ার টেবিলসহ আসবাবপত্রে ব্যাপক ভাংচুর চালায়। এসময় অফিস থেকে ১০ লাখ টাকা লুটে নেয় ও সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। 

সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ৮/১০টি ওষুধের পিকআপ ও সিএনজি ভাঙচুর করে এবং শর্টগান দিয়ে প্রায় ১২/১৪ রাউন্ড ফাঁকা গুলি করেন। সন্ত্রাসীদের প্রত্যেকেই মাথা ও মুখ কাপড় দিয়ে বেধে হামলা চালিয়েছে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্টে দেশের পরিস্থিতি অবনতির কারণে পিস্তল রবিন ও মিঠু তাদের সহযোগীদের নিয়ে থানা হতে অস্ত্র লুট করে। সেই অস্ত্র দিয়েই স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এসকে শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন জানান, রাতে বাসায় খাবার খাওয়ার সময় একাধিক গুলির শব্দ শুনি। এরমধ্যে একজন ফোন করে জানায় আমাদের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। তখন খোঁজ নিয়ে সন্ত্রাসীদের নাম পরিচয় জানতে পেরে থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ আসার পর কার্যালয়ের সিসিটিভি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার ভিডিও ক্লিপ সংগ্রহ করে নিয়ে যায়। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তারা ঘটনার পরপরই আত্মগোপন করেছে। এ বিষয়ে মামলা হবে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

আরও পড়ুন

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধোর

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধোর

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম