Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকে ‘না’ ভোটের স্ট্যাটাস, জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ২০

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

ফেসবুকে ‘না’ ভোটের স্ট্যাটাস, জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ২০

Advertisement

শরীয়তপুরে ফেসবুকে ‘না’ ভোটের স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে  বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজশ্বের ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর নেতা মিজানুর রহমান ও ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় জামায়াত কর্মীরা নির্বাচনি প্রচার প্রচারণা শেষে একটি ছাপাখানায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’কে কেন্দ্র করে দুইগ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কেএম মকবুল হোসাইন বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অন্যায়ভাবে হামলা করেছে।

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত কর্মীরা আমাদের কর্মীদের নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে। এ কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ফেসবুকে ‘না’ ভোটের স্ট্যাটাস কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে মারামারি হয়েছে। এখনও মামলা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম