Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রাজশাহী-৬

এক মঞ্চে ৪ প্রার্থীর ইশতেহার পাঠ

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

এক মঞ্চে ৪ প্রার্থীর ইশতেহার পাঠ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে এক মঞ্চে ৪ প্রার্থীর ইশতেহার পাঠ। ছবি: যুগান্তর

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ প্রার্থী এক মঞ্চে নির্বাচনি ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় বাঘা ও চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান হয়। 

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ে উপস্থাপন করেন, বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী। 

অনুষ্ঠানে অংশ নিয়ে এক মঞ্চে ইশতেহার ঘোষণা করেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্ববায়ক আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা)। 

প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন, আর যেন দুর্যোগ পরিস্থিতিতে পড়তে না হয় এবং মত প্রকাশের স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়। আমরা কোনো প্রার্থীর প্রতি অন্ধ ভালবাসা দেখাব না। প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ। ঘোষণা পাঠ অনুযায়ী আচরণ বিধি মেনে না চললে কঠোর হতে হবে। 

চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল- চারঘাট) খালেদ হোসেন। আরও উপস্থিত ছিলেন ৪ প্রার্থীর সমর্থিত রাজনৈতিক নেতারা। 

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫১ হাজার ৬৮৭ ও পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম