Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে: পার্থ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে: পার্থ

Advertisement

১৭ বছর পর একটা সুযোগ এসেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার এবং একটা ভোট প্রদান করার। এমন মন্তব্য করেছেন বিজেপির চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পার্থ বলেন, গত কয়েকদিনে ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে, মোটরসাইকেলে অনেক জায়গায় ঘুরেছি। আমি দেখেছি এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এমনও রাস্তা দেখেছি; মানুষ বলেছে, যদি কেউ বর্ষাকালে মারা যায় লাশ নেওয়ার কোনো ব্যবস্থা নেই। আজকে ভোলায় একটা মানুষ অসুস্থ হলে দ্রুত তাকে বাহিরে নিতে পারি না, ভোলা-বরিশাল সেতু এখন আমাদের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজ, ভালো স্কুল, নদী ভাঙনরোধ করা জরুরি। ভোলার নদী ভাঙন রোধে যে টাকা বরাদ্দ হয়েছিল তার খুচরা পয়সা ব্যয় করলেও তা ভাঙন রোধ করা যেত। দুর্নীতির কারণে সে কাজ ঠিকমতো হয়নি। 

সমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমি ভোলাকে যেভাবে জাতীয় সংসদে ও সরকারের কাছে তুলে ধরতে পারব এবং বিভিন্ন দাবি-দাওয়া পুরণ করতে পারব তা আর কেউ করতে পারবে না। আমার বাবাকে ভোট দিয়ে আপনারা ভুল করেননি। ইনশাআল্লাহ আমাকেও ভোট দিয়ে ভুল করবেন না। এছাড়া ভোলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লাভলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক, সদস্য সচিব রাইসুল আলম।

বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.নুরনবী  প্রমুখ।

এছাড়া স্থানীয় বিজেপি ও বিএনপির নেতৃবৃন্দসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

তথ্যমন্ত্রীর সঙ্গে বৃটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে বৃটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম