Logo
Logo
×
   

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রতীকী ছবি।

বাগমারায় সড়ক দুর্ঘটনায় বিকাশ চন্দ্র নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। তার বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। 

রোববার (১ ফেব্রয়ারি) সকাল ৮টার দিকে সৈয়দপুর-মচমইল রোর্ডসংলগ্ন রাখাল দাস বিদ্যানিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চারজন যাত্রী নিয়ে অটোভ্যানচালক বিকাশ চন্দ্র কেশর হাটে যাচ্ছিলেন। সৈয়দপুর-মচমইল রোর্ডসংলগ্ন রাখাল দাস বিদ্যানিকেতনের সামনে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে যাত্রী বহনকারী ওই ভ্যান উলটে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ভ্যানচালক বিকাশ চন্দ্র মারা যান।  

দুর্ঘটনায় ওই ভ্যানে থাকা চারজন যাত্রীও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বিকাশ চন্দ্রের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম