Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

গ্রেফতার শিক্ষক যুগল চন্দ্ৰ (৪৮)। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুগল চন্দ্ৰ (৪৮) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

যুগল চন্দ্ৰ (৪৮) পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের মৃত কাৰ্ত্তিক চন্দ্র শীলের ছেলে। তিনি ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, যুগল চন্দ্ৰ পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। এ বাড়িতেই স্কুলের ক্লাসের পর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরমধ্যে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তিন দফায় তার বাসায় ধর্ষণের চেষ্টা করেন যুগল চন্দ্র। শনিবার বিষয়টি মায়ের কাছে জানান ওই ছাত্রী। এরপর স্থানীয় লোকজন জানতে পেরে থানায় খবর দেন। 

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা জানান, যুগল চন্দ্র স্কুলের হিন্দু ধর্ম শিক্ষক। তার বিরুদ্ধে স্থানীয় লোকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। 

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

বন্দরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের

বন্দরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সোর্স গ্রেফতার

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সোর্স গ্রেফতার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

আরও পড়ুন

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম