Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লা-১০

নির্বাচনে বাধা নেই বিএনপির মোবাশ্বের আলমের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

নির্বাচনে বাধা নেই বিএনপির মোবাশ্বের আলমের

কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ফাইল ছবি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দিয়েছেন। ফলে তিনি নির্বাচন করতে পারবেন। কিন্তু আপিল নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত তার ফলাফল অনিষ্পন্ন থাকবে। 

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগ থাকা কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।  

রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়।  

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

মোবাশ্বের আলম ভূইয়ার আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, অন্য পক্ষ লিভ টু আপিল করে। সেটি আজকে মঞ্জুর হয়। অর্থাৎ আপিলের অনুমতি দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

আরও পড়ুন

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম