Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীর অধিকার প্রতিষ্ঠায় উঠান বৈঠকে শেরেবাংলার নাতনি

Advertisement

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

নারীর অধিকার প্রতিষ্ঠায় উঠান বৈঠকে শেরেবাংলার নাতনি

Advertisement

বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠকে এই প্রথম নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন শেরেবাংলার নাতনি ও এনসিপির কেন্দ্রীয় নেত্রী একে ফ্লোরা।

তিনি রোববার নিজ পৈতৃক ভূমিতে প্রতিষ্ঠিত চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

এ সময় একে ফ্লোরা বলেন, যখন পৃথিবীতে প্লেন ছিল না, অনুন্নত ছিল, তখন আমাদের প্রিয় নবী নারীর অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। এখন নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ। সেই মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমার মরহুম দাদা শেরেবাংলা একে ফজলুল হক কাজ করে গেছেন। তার পুণ্যভূমিতে দাঁড়িয়ে সবার কাছে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোট প্রার্থনা করছি।

এ সময় তার হাতে ফুল দিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মো. জহিরুল আলম বিপুল মোল্লা এনসিপিতে যোগদান করেন।

চাখার ইউনিয়ন জামায়াত আমির শহিদুল ইসলাম চাখারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও বক্তৃতা করেন- জামায়াত প্রার্থী ও প্রধান অতিথি আব্দুল মান্নান মাস্টার, জামায়াতে সদ্য যোগদানকারী গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, আ. গাফফার, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আতিকুল ইসলাম, জামায়াত প্রস্তাবিত পৌর মেয়র প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, উজিরপুর জামায়াত আমির মো.খোকন সরদার, পৌর আমির মো. কাওসার হোসেন, জামায়াত নেতা ইছাহাক খান, সাবেক ছাত্রশিবির শামসুল হক, এনসিপি সদস্য সচিব মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসিব আলী, উপজেলা আহ্বায়ক আসাদুল্লা গালিব প্রমুখ।

এ সময় বিএনপি থেকে জামায়াতে যোগদান করেন- উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো.জাফর আলী তালুকদার, বাকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল হক মিয়া, ব্রাম্মনকাঠী ওয়ার্ড বিএনপির সদস্য মজিদ সরদার, বাকপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সম্পাদক মিরাজ হোসেনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম