Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যারা চাঁদাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

যারা চাঁদাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না

নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে কেতলি মার্কার প্রার্থী মাহমুদুর রহমান মান্না । ছবি: যুগান্তর

Advertisement

নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে কেতলি মার্কার প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা চাঁদাবাজি, ধান্দাবাজি ও মামলাবাজি করে তাদের ভোট দেবেন না। দেশের ভালো চাইতে হলে প্রার্থীদের চিনতে হবে।  তাদের আমলনামা খুঁজতে হবে। কারণ, আপনাদের ভোটে একজন যোগ্য এমপি নির্বাচিত হবেন। ভালো ও যোগ্য এমপির মাধ্যমে ভালো সরকার গঠন হবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট, ভাইয়ের পুকুর বন্দর, আটমূল, দোপাড়া ও নান্দুরা এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। 

মান্না বলেন, আমরা জেনেছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কেতলি মার্কায় ভোট না দিতে আপনাদের ভয়ভীতি দেখাচ্ছে।  কিন্তু আপনারা তাদের হুমকিতে ভয় পাবেন না।  নির্বিঘ্নে ভোট দেবেন ও ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবেন।

তিনি বলেন, যারা মামলা করে টাকা কামায় করে, গায়ের জোর দেখিয়ে ধান্দা করে টাকা বানাবার চেষ্টা করে; তারা যে দলেরই হোক, যে মার্কার হোক, যে নেতার কথা বলুক, তাদের কথা শুনবেন না।

পথসভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের জেলা সমন্বয়ক সাইদুর রহমান সাগর, জেলা নাগরিক ঐক্যর নেতা পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, নাগরিক ঐক্যের পৌর শাখার আহবায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যর নেতা অমিত হাসান প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম