Logo
Logo
×
   

সারাদেশ

গলাচিপা উপজেলা ও পৌর ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

গলাচিপা উপজেলা ও পৌর ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত

ফাইল ছবি।

সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে পটুয়াখালী জেলাধীনস্থ গলাচিপা উপজেলা ও পৌরসভার ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। 

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করছেন। তবে তাকে নির্বাচনে সহায়তা না করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনে কাজ করছেন গলাচিপা উপজেলা ও পৌরসভা ছাত্রদলের একটি অংশ। ফলে সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .