Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

আটক ছাত্রদল নেতা জামাল হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে অপহরণের ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করা হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) বিকাল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শহরের বালিকা বিদ্যানিকেতন এলাকা থেকে জামালকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে গেছে। এছাড়া যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

হেলাল জেলার রামগতি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি ও উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

আটক ছাত্রদল নেতা জামাল লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।

জেলা পুলিশ থেকে জানানো হয়, শহরের ঝুমুর মোড়ে একটি বাস থেকে হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টহল টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় জামাল নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে গেছে। 

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ভুক্তভোগীর ভাষ্যমতে, ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে তাকে বাস থেকে নামিয়ে বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যায়। পরে তাকে মারধর এবং মব করার চেষ্টা করে অভিযুক্তরা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, জামালকে আটকের বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে তিন দপ্তরের নির্বাহী প্রকৌশলী বদলি

অনিয়ম দুর্নীতির অভিযোগ লক্ষ্মীপুরে তিন দপ্তরের নির্বাহী প্রকৌশলী বদলি

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

আরও পড়ুন

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যবসায়ীর জানাজা হলো একসঙ্গে

পাঁচ ব্যবসায়ীর জানাজা হলো একসঙ্গে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম