Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেষ মুহূর্তে ভোট বর্জনের ঘোষণা ড. রফিকের

Advertisement

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম

শেষ মুহূর্তে ভোট বর্জনের ঘোষণা ড. রফিকের

Advertisement

নির্বাচনের ঠিক আগে হঠাৎ ভোট বর্জন ঘোষণা মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনের নির্বাচনি রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম খান (ড. রফিক) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. রফিক নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান। তার নির্বাচনি প্রতীক ছিল মোটরসাইকেল।

লিখিত বক্তব্যে ড. রফিক অভিযোগ করেন, সুষ্ঠু ও সমতাপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ভোটারদের মধ্যে ভয়ভীতি ও সংশয় তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আমিসহ কয়েকজন প্রার্থী বিভিন্ন সময়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। মাঠপর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরেছি; কিন্তু বাস্তবে ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনি সমতা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

তার ভাষায়, এই নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে এবং এমন প্রহসনের নির্বাচনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চান না বলেই তিনি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম