Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী আটক

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

শরীয়তপুরে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী আটক

অস্ত্রসহ আটক সাবেক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী। ছবি: যুগান্তর

শরীয়তপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মজিবর মাদবরের বসত বাড়িতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান মজিবার মাদবর ও তার স্ত্রী। 

যৌথ বাহিনীর অভিযানে ১টি পিস্তল কভার, ১টি পিস্তলের সিলিং, নগদ ১ লাখ ২৫০ টাকা, অস্ত্র পরিষ্কার করা ওয়েল ব্রাশ, ১টি ক্লিনিং রড, ১টি হকিস্টিক, ২৮টি দেশীয় চাকু, অ্যান্ড্রয়েড মোবাইল ২টি, বাটন মোবাইল ২টি ও ১টি অস্ত্রের সিলিং উদ্ধারসহ সাবেক চেয়ারম্যান মজিবার মাদবর ও তার স্ত্রীকে আটক করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম