Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

Advertisement

কুমিল্লার মুরাদনগরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে আটক আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারযোগে ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন।

স্থানীয়দের দাবি, তার কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে; যার পরিমাণ দুই লাখ টাকা।

আটক ব্যক্তি সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালী। তিনি উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয় এবং গাড়ির চালকসহ মোট দুইজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, এটি জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য আটক দেখিয়ে মুরাদনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

আটকের পর অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান হেলালী দাবি করেন, তার কাছে এত টাকা ছিল না। নির্বাচনি কেন্দ্রে দায়িত্ব পালনরত জামায়াতে ইসলামীর এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল। তার গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির পক্ষ থেকে তাকে ফাঁসানো হয়েছে।

মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস গণমাধ্যমকর্মীদের বলেন, হাবিবুর রহমান হেলালীকে ছালিয়াকান্দি ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সকালে তিনি আমাদের নির্বাচনি এজেন্টদের কাছে যাচ্ছিলেন। এমন সময় স্থানীয় লোকজনের নামে মূলত বিএনপির লোকজন তাকে আটক করে; কিন্তু তার সঙ্গে টাকা ছিল না। ষড়যন্ত্রমূলকভাবে একটি বাজারের ব্যাগে দুই লাখ টাকা ভরে ব্যাগটি হাবিবুর রহমান হেলালীর গাড়ির পেছনের মালামাল রাখার জায়গায় রেখে দেয়।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জামায়াত কুমিল্লা-৩ আসনের প্রতিটি এলাকায় এভাবে টাকা বিতরণ করে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে। তারা ভোটের পরিবেশ নষ্ট করে উল্টো মিথ্যাচার করছে। আজ সকালে একটি এলাকায় টাকা বিতরণের সময় তাদের একজনকে হাতেনাতে আটক করেন স্থানীয় লোকজন। জামায়াত ভোটের পরিবেশ নষ্ট করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম