Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

Advertisement

নেত্রকোনায় ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা হলেন- কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া।

দুজনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে এবং তারা বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক বলে জানা গেছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়া বলেন, আমার সমর্থক পাঁচজনকে হামলা চালিয়ে আহত করেছে। প্রতিদিন হামলা করছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমি প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না।

স্থানীয়রা বলছেন, গারাউন্দ ও দেওপাড়া পাশাপাশি গ্রাম। নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার মধ্যে মঙ্গলবার রাতে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের অনুসারী গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার তর্ক-বিতর্ক বাধে। এর জেরে একপর্যায়ে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। তাছাড়া সেনা সদস্যরাও ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনোপক্ষই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম