Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক

Advertisement

বরিশালের বাবুগঞ্জে নগদ টাকাসহ বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন সেনা সদস্যরা। আটককৃতদের কাছ থেকে এ সময় নগদ ১ লাখ দুই হাজার টাকা ও নির্বাচনি লিফলেট, ভোটার স্লিপ উদ্ধার করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ জানান, চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চলাকালে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়। পরে তাদের বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিমানবন্দর থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী বলে পরিচয় দিয়েছেন। তারা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। তাদের কাছ থেকে নগদ অর্থ ছাড়াও বরিশাল-২ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদিনের লিফলেট ও ভোটার স্লিপ পাওয়া যায়। 

ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না উদ্ধারকৃত অর্থ জব্দ করে ১৩ হাজার টাকা জরিমানা আদায়ের পর আটককৃত দুজনকে মুক্তি দেন। আটককৃতরা এ সময় উল্লেখিত টাকা তার ব্যবসায়িক কাজের বলে দাবি করেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম